যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতার খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি আরো বলেন, এ অঞ্চলে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হওয়া সকলের স্বার্থের অনুকূলে হবে।
ব্লুমবার্গ মঙ্গলবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছে।
ইসলামাবাদে ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, 'পরিস্থিতি আবারো একটি শান্তি চুক্তি বা সমঝোতার দিকে মোড় নিচ্ছে। বিগত দুই-তিন দিনের সংকেত ইঙ্গিত দিচ্ছে যে, আমরা একটি সমঝোতার খুব কাছে পৌঁছাতে পেরেছি।'



