পাকিস্তানের বেলুচিস্তানে গ্রেনেড হামলায় চারজন পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) প্রদেশের নাসিরাবাদ জেলায় এ হামলার ঘটনা ঘটে।
নাসিরাবাদের এসএসপি বলেন, ‘অজ্ঞাতনামা সশস্ত্র ব্যক্তিরা ডিসি চকের কাছে একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়।’
এই হামলায় চারজন পুলিশ সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন বলে জানান তিনি।
পুলিশ আহতদের জেলা হাসপাতালে স্থানান্তর করেছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেননি। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের খুঁজতে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।
সূত্র: ডন



