পশ্চিমবঙ্গে হোটেলে আগুন লেগে ৭ তীর্থযাত্রীর মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গে সোমবার (১৭ আগস্ট) ভোরে একটি হোটেলে আগুন লেগে কমপক্ষে সাত তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে |সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে সোমবার (১৭ আগস্ট) ভোরে একটি হোটেলে আগুন লেগে কমপক্ষে সাত তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ মন্দিরের কাছে অবস্থিত চারতলা একটি হোটেলের নিচতলায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন লাগে। বেশিভাগ অতিথি এ সময় ঘুমিয়ে ছিলেন।

পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দমকল বিভাগ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

সূত্র: এনডিটিভি