ইমরান খানের মুক্তি কামনা ছেলে কাসিমের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খানের মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন তার ছেলে কাসিম।

নয়া দিগন্ত অনলাইন
ইমরান খান
ইমরান খান |সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খানের মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন তার ছেলে কাসিম। বৃহস্পতিবার এক বার্তায় এই মুক্তি কামনা করেন তিনি।

এক পোস্টে কাসিম বলেন, গত ৬ সপ্তাহ ধরে আমার বাবা পাকিস্তানের কারাগারের ডেথ সেলে বন্দি আছেন। তাকে সবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। আদালতের অনুমোদন সত্ত্বেও তার সাথে দেখা করতে পারছেন না আমার ফুফু ও অন্য স্বজনরা। আমরা তার সাথে টেলিফোনে কথা বলতে পারছি না, সাক্ষাৎ করতে পারছি না এমনকি তিনি কেমন আছেন- তা ও জানতে পারছি না। আমি এবং আমার ভাই (সুলাইমান ইসা খান) বাবার সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না।’

পোস্টে আরো বলা হয়, ‘আমি স্পষ্টভাবে বলছি- বাবার নিরাপত্তাহীনতা এবং যে অমানবিক বিচ্ছিন্ন পরিবেশে আমার বাবাকে রাখা হয়েছে- তার আইনগত, আদর্শগত এবং আন্তর্জাতিক- এককথায় সম্পূর্ণ দায় পাকিস্তানের সরকারকে নিতে হবে।’

উল্লেখ্য, গত ৮৪৫ দিন ধরে কারা অন্তরীন আছেন ইমরান খান।