দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় গাড়ির মূল মালিক আটক

বিস্ফোরণটি একটি চলন্ত হুন্ডাই আই২০ গাড়ি থেকে সংঘটিত হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন
দিল্লির গাড়ি বিস্ফোরণের তদন্ত করছে ফরেনসিক টিম
দিল্লির গাড়ি বিস্ফোরণের তদন্ত করছে ফরেনসিক টিম |সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে হওয়া বিস্ফোরণটি একটি চলন্ত হুন্ডাই আই২০ গাড়ি থেকে সংঘটিত হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের বলেছেন, ‘লাল সিগন্যালে ধীর গতিতে চলা একটি গাড়ি এসে থামে। সে সময় গাড়িতে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণে আশপাশের যানবাহনগুলোও ক্ষতিগ্রস্ত হয়।’

তদন্তকারীরা জানিয়েছেন, গাড়ির আসল মালিককে আটক করা হয়েছে। কারণ তার নামে এখনো গাড়িটি নিবন্ধিত রয়েছে। এটা জানার পরেই তাকে আটক করা হয়।

তারা আরো জানিয়েছে, ওই ব্যক্তি ২০১৩ সালে গাড়িটি কিনেছিলেন। পরে তিনি গাড়িটি দিল্লির অন্য একজনের কাছে বিক্রি করে দেন। ওই ব্যক্তিও আবার সম্প্রতি গাড়িটি অন্য আরেকজনের কাছে বিক্রি করেন।

পুলিশ জানিয়েছে, গাড়িটি সম্প্রতি যিনি কিনেছিলেন, তাকেও গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গাড়িটিতে ভারতের হরিয়ানা রাজ্যের একটি রেজিস্ট্রেশন প্লেট ছিল।

সূত্র : আল জাজিরা