বিরোধী দলনেতা প্রশ্নে হাইকোর্টের রায়ে ধাক্কা খেলেন মমতা

বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত ব্যানার্জী বেশির ভাগ তৃণমূল বিধায়ককে সাথে নিয়ে একটি বিদ্রোহী ব্লক গঠন করেন এবং সেই ব্লকের পক্ষ থেকে বিরোধী দলনেতা ঘোষণা করা হয় ঋতব্রতকে।

নয়া দিগন্ত অনলাইন
কলকাতা হাইকোর্টের রায় মমতা ব্যানার্জীর (ইনসেটে) সিদ্ধান্তের বিপক্ষে গেল
কলকাতা হাইকোর্টের রায় মমতা ব্যানার্জীর (ইনসেটে) সিদ্ধান্তের বিপক্ষে গেল |সংগৃহীত

মমতা ব্যানার্জীর বাছাই করা বিদ্রোহী দলনেতা নয়, ঋতব্রত ব্যানার্জীকেই বিরোধী দলনেতা ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।

কালীঘাটে নিজ বাসভবনে মিটিংয়ের পরে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কিন্তু সই জাল মামলায় এই সিদ্ধান্ত বিতর্কের মধ্যে জড়িয়ে যায়।

এরপরই বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা ঋতব্রত ব্যানার্জী বেশির ভাগ তৃণমূল বিধায়ককে সাথে নিয়ে একটি বিদ্রোহী ব্লক গঠন করেন এবং সেই ব্লকের পক্ষ থেকে বিরোধী দলনেতা ঘোষণা করা হয় ঋতব্রতকে।

এ মর্মে অন্তর্বর্তী আদেশ জারি করেছেন বিচারপতি কৃষ্ণা রাও। বিরোধীদের একটি এফিডেভিট জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

যেদিন বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনা, সেদিনই এ নির্দেশ আসা রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এর ফলে রাজনৈতিক গুরুত্ব কমতে পারে ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। এই মামলার পরবর্তী শুনানি ২৮ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

সূত্র : বিবিসি