পাকিস্তানের সাথে সংঘর্ষে ২৭০ জনেরও বেশি আফগান তালেবান নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এ সংঘর্ষে ১২ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে বলেও স্বীকার করেছে দেশটি।
শুক্রবার পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) ডিজি লেফট্যানেন্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আফগানিস্তানকে একটি ‘স্পষ্ট পছন্দ’ করতে হবে যে তারা সন্ত্রাসী সংগঠনের সাথে থাকবে নাকি পাকিস্তানের সাথে থাকবে।
এদিকে, পাকিস্তানের সিদ্ধ প্রদেশের সিনিয়র মন্ত্রী শারজিল মেমন অভিযোগ করেছেন, আফগান তালেবান এখন ‘ভারতের প্রক্সি’ হয়ে ওঠেছে।
শুক্রবার হায়দরাবাদে গণমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, ‘তালেবান শাসন ভারতের বি-টিমে পরিণত হয়েছে।’
‘আফগান তালেবান শাসনামলে আফগানিস্তান থেকে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে,’ অভিযোগ তার।
সূত্র : ডন



