পেহেলগামে পর্যটকদের নিশানা করে চালানো হামলার পরপরই পাঞ্জাবের ফিরোজপুরের কাছ থেকে পাকিস্তানি রেঞ্জার্সদের হাতে আটক হয়েছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। পশ্চিমবঙ্গের হুগলী জেলার রিষড়ার বাসিন্দা তিনি।
পেহেলগাম হামলাকে ঘিরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে অসাবধানতাবশত তিনি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ফেলেছিলেন বলে অভিযোগ। দুই দেশের মধ্যে আলোচনার পর গত ১৪ মে আটারি-ওয়াঘা সীমান্তে তাকে ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয় পাক রেঞ্জার্স।
শুক্রবার বাড়ি ফেরার পর পরিবার-পরিজনদের মাঝে আপ্লুত হয়ে পড়েন। বার্তা সংস্থা এএনআই-কে পূর্ণম কুমার সাউ বলেন, বাড়ি ফিরে ভাল লাগছে। বাবা-মাকে নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলাম। তাই তাদের সাথে… পরিবারের সদস্যদের সাথে দেখা করতে এসেছি।’
‘অপারেশন সিঁদুরের সময় আমি ওখানে (পাকিস্তানের হেফাজতে) ছিলাম। আমার বাবা-মাও খুবই চিন্তিত ছিলেন। আত্মীয়-স্বজনদের সাথে দেখা করতে পেরে ভালো লাগছে।’
সূত্র : বিবিসি



