ভারতে এবার জাকাত সংগ্রহ করতে গিয়ে হিন্দু ব্যক্তির হামলার শিকার ৩ মুসলিম

ভিডিও ভাইরাল

ভিডিওটি বিশ্বব্যাপী বেশ তোলপাড় সৃষ্টি করেছে এবং এর মাধ্যমে ভারতে মুসলিম নিপীড়নের মাত্রা আবারো সবার সামনে উন্মোচিত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ভিডিও থেকে নেয়া ছবি

ভারতে আবারো হিন্দুত্ববাদীদের পৈচাশিকতার শিকার মুসলমানরা। এবার একটি মুসলমান মহল্লাহ জাকাত সংগ্রহের সময় হামলার শিকার হলেন তিন মুসলিম ব্যক্তি।

ভারতের উত্তরপ্রদেশের বাদোয়ান জেলার এই ঘটনার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদপত্র ডেইলি জংগ জানিয়েছে, এরই মধ্যে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আর হামলার শিকার ওই তিন ব্যক্তি হলেন- আব্দুস সালাম (৬০), মোহাম্মদ আরিফ (৩৫) ও জাভেদ খান (৫৫)।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ২৪ বছর বয়সী একজন হিন্দু মোটরসাইকেল আরোহীর কাছে মুসলিম মহল্লার রাস্তা জিজ্ঞেস করেন তিনজন মুসলমান ব্যক্তি। তাদের কাছ থেকে জাকাত সংগ্রহের বিষয়টি জেনেই তাদেরকে মারধর ও গালিগালাজ করতে থাকেন ওই কট্টর হিন্দু ব্যক্তিটি।

ভিডিওটি কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরাও তার বিভিন্ন প্লাটফর্মে শেয়ার করেছে।

ভিডিওটি বিশ্বব্যাপী বেশ তোলপাড় সৃষ্টি করেছে এবং এর মাধ্যমে ভারতে মুসলিম নিপীড়নের মাত্রা আবারো সবার সামনে উন্মোচিত হয়েছে।

তবে, পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় আইনবিরোধী পদক্ষেপ নেয়ায় ওই ব্যক্তির নামে মামলা হয়েছে এবং এরপর তাকে গ্রেফতার করে বিষয়টির ‘গভীর তদন্ত’ করা হচ্ছে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে ভারতের বিভিন্ন অংশে মারাত্মক মুসলিম নির্যাতনের খবর গণমাধ্যমে এসেছে। বিশেষ করে গো-রক্ষা আন্দোলনের নামে কট্টর হিন্দুত্ববাদীদের দ্বারা অনেক মুসলমান হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়াও বাংলাদেশী সন্দেহেও অনেককে নির্যাতন ও আটকের ঘটনাও ঘটেছে।