নেপালের কারাগার থেকে শত শত বন্দী পালিয়েছে

মঙ্গলবার দেশটির কাস্কি জেলার পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা কারাগারে প্রবেশ করলে ৭৭৩ জন বন্দী সেখান থেকে পালিয়ে গেছে।

নয়া দিগন্ত অনলাইন
নেপালে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা
নেপালে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা |সংগৃহীত

সরকারি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাসহ সহিংস বিক্ষোভের মধ্যেই নেপালের পশ্চিমাঞ্চলীয় দুটি জেলায় দুটি কারাগার ভাঙার ঘটনা নিশ্চিত করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

মঙ্গলবার দেশটির কাস্কি জেলার পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীরা কারাগারে প্রবেশ করলে ৭৭৩ জন বন্দী সেখান থেকে পালিয়ে গেছে।

এছাড়া তুলসীপুর কারাগার থেকে ১২৭ জন বন্দী পালানোর খবর জানিয়েছে, নেপালের ডাং প্রদেশের তুলসীপুরের এরিয়া পুলিশ অফিস।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যম অন্যান্য জেল ভাঙার ঘটনা নিয়ে রিপোর্ট করলেও সেগুলো এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ব্যাপক বিক্ষোভের মুখে মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।

সূত্র : বিবিসি