নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ঘটনায় যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের জেনারেল ম্যানেজার হংস রাজ পান্ডে বলেন, কোটেশ্বরের কাছে ধোঁয়ার কুণ্ডলীর কারণে দুপুর ১২টা ৪৫ থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রয়েছে। তিনি আরো বলেন, ‘বিমানবন্দর বন্ধ করা হয়নি। আমরা সেটি বন্ধ করব না।’
বিমানকর্মীরা চলাচলে অসুবিধা হওয়ার কারণে বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না। ফলে কোনো ফ্লাইটও ছাড়া সম্ভব হচ্ছে না। এদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে দেশীয় বিমান সংস্থাগুলো সব ফ্লাইট স্থগিত করেছে। এর মধ্যে বুদ্ধ এয়ারও রয়েছে।
সূত্র : কাঠমান্ডু পোস্ট



