ভারতে ঝড় ও বজ্রপাতে ৮৯ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে বুধবার (১৩ মে) বজ্রঝড় ও বজ্রপাতে কমপক্ষে ৮৯ জনের মৃত্যু হয়েছে এবং ৫৩ জন আহত হয়েছেন। এছাড়াও ১১৪টি গবাদি পশু মারা গেছে এবং ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের উত্তর প্রদেশে বজ্রঝড়ে সড়কে গাছ পড়ে গেছে
ভারতের উত্তর প্রদেশে বজ্রঝড়ে সড়কে গাছ পড়ে গেছে |সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে বুধবার (১৩ মে) বজ্রঝড় ও বজ্রপাতে কমপক্ষে ৮৯ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের একটি সরকারি প্রতিবেদনে তথ্য জানা গেছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে প্রয়াগরাজ, সন্ত রবিদাস নগর, ফতেহপুর ও মির্জাপুর। এরমধ্যে প্রয়াগরাজে ২১ জন, সন্ত রবিদাস নগরে ১৪ জন, ফতেহপুরে ১১ জন এবং মির্জাপুরে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও উন্নাও, বাদাউন, বেরেলি ও প্রতাপগড়সহ আরো বেশ কয়েকটি জেলায়ও হতাহতের খবর পাওয়া গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকাল ৮টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে রাজ্যজুড়ে বয়ে যাওয়া তীব্র ধূলিঝড় ও ভারী বৃষ্টিপাতের সময় দেয়াল ধসে, গাছ পড়ে এবং বজ্রপাতের কারণে বেশিভাগ মানুষের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ত্রাণ কমিশনারের কার্যালয় জানিয়েছে, বুধবার ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতসহ প্রতিকূল আবহাওয়ার কারণে রাজ্যে ৮৯ জনের মৃত্যু এবং ৫৩ জন আহত হয়েছেন। এছাড়াও ১১৪টি গবাদি পশু মারা গেছে এবং ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, দ্য হিন্দু