ভারতে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট

‘এসইউ-৩০ এমকেআই’ একটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং জোড়হাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই নিখোঁজ হয়ে যায়। সেখান থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়।

নয়া দিগন্ত অনলাইন
নিহত স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর
নিহত স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর |সংগৃহীত

ভারতের আসামে ‘সুখোই এসইউ-৩০ এমকেআই’ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) দুই পাইলট নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে আসামের কার্বি আংলং জেলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর।

বিমান বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছে, ‘এই শোকের সময়ে ভারতীয় বিমান বাহিনীর সব কর্মী আন্তরিক সমবেদনা প্রকাশ করছেন এবং শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন।’

‘এসইউ-৩০ এমকেআই’ একটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং জোড়হাট বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই নিখোঁজ হয়ে যায়। সেখান থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, রাত ৭টা ৪২ মিনিটে রাশিয়ান-উৎপাদিত বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

‘এসইউ-৩০ এমকেআই’ রাশিয়ান বিমান নির্মাতা সুখোইয়ের তৈরি একটি দুই আসন বিশিষ্ট, বহুমুখী, দূরপাল্লার যুদ্ধবিমান। এটি এখন ভারতীয় বিমান বাহিনীর জন্য রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের লাইসেন্সের অধীনে তৈরি করা হয়েছে। বিমানটি প্রথম ১৯৯৭ সালে ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আইএএফ ২৬০টিরও বেশি এসইউ-৩০ এমকেআই জেটের একটি বহর পরিচালনা করে।

সূত্র: এনডিটিভি