পাকিস্তানে স্কুলের দেয়াল ধসে নিহত ৫

পাকিস্তানের করাচিতে একটি সরকারি স্কুলের জরাজীর্ণ ভবনের দেয়াল ধসে পাঁচজন নিহত এবং দু’জন আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন
ঘটনাস্থলে জনগণের ভিড়
ঘটনাস্থলে জনগণের ভিড় |সংগৃহীত

পাকিস্তানের করাচিতে একটি সরকারি স্কুলের জরাজীর্ণ ভবনের দেয়াল ধসে পাঁচজন নিহত এবং দু’জন আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওরাঙ্গি টাউনের ১১ নম্বর সেক্টরে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় স্কুলটি বন্ধ ছিল। কয়েকজন মাদক সেবনের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন দেয়াল থেকে লোহার রড বের করার চেষ্টা করছিলেন, ঠিক তখনই দেয়ালটি তাদের ওপর ধসে পড়ে।

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধার করে আব্বাসি শহীদ হাসপাতালে নেয়া হলে সেখানে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়।

আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র : ডন