আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ভারতের পশ্চিমবঙ্গে বিজয় মিছিল না করার নির্দেশনা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন।
সোমবার (৪ মে) সন্ধ্যায় বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।
আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে কোনো দলই কোনো বিজয়-মিছিল, উৎসব বা জমায়েত করতে পারবে না। সমগ্র রাজ্য জুড়েই এই নিয়ম বহাল থাকবে বলে জানানো হয়েছে।
তবে নির্বাচন কমিশন থেকে আরো জানানো হয়েছে যে, আগামীকাল মঙ্গলবার (৫ মে) থেকে প্রশাসনের অনুমতি নিয়ে বিজয় মিছিল করা যাবে।
সূত্র : বিবিসি



