ভারতে নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬

ভারতের উত্তর প্রদেশে ঝড়ের কারণে একটি নির্মাণাধীন সেতু ধসে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের উত্তর প্রদেশে নির্মাণাধীন সেতু ধসে পড়েছে
ভারতের উত্তর প্রদেশে নির্মাণাধীন সেতু ধসে পড়েছে |সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে ঝড়ের কারণে একটি নির্মাণাধীন সেতু ধসে ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।

শুক্রবার (২৯ মে) স্থানীয় সময় রাত ৩টার দিকে সেতুটির একাংশ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

হামিরপুর জেলার বেতওয়া নদীর ওপরে নির্মাণাধীন সেতুটি কুরারা এলাকার মার্কান্দার পার্সনির সাথে নেথি গ্রামকে সংযুক্ত করেছিল।

কর্মকর্তারা জানান, প্রবল বাতাস ও বৃষ্টির মধ্যে নির্মাণাধীন সেতুটির নিচে থাকা শ্রমিকদের ওপর কংক্রিটের স্ল্যাবটি ধসে পড়ে। খবর পেয়ে পুলিশ, জেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী (এসডিআরএফ) উদ্ধার অভিযান শুরু করে।

সেতুর একটি পিলারের ওপর তিনজন শ্রমিক আটকা পড়েছেন। তাদের উদ্ধারের জন্য চেষ্টা চলছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস