ভারতের পার্লামেন্টের পররাষ্ট্র সংক্রান্ত সংসদীয় কমিটির বিশেষ অধিবেশনে অপারেশন সিঁদুর এবং ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে সরকারের অবস্থান জানান দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
সোমবারের এ অধিবেশনে পররাষ্ট্র সংক্রান্ত সংসদীয় কমিটিতে শাসক এবং বিরোধী দলের নেতারা ছিলেন।
কংগ্রেসের শশি তারুর, তৃণমূলের অভিষেক ব্যানার্জির মতো গুরুত্বপূর্ণ নেতারা এই কমিটির সদস্য।
তাদের সামনে এদিন চলতি পরিস্থিতির কথা জানিয়েছেন মিশ্রি। সেখানে প্রশ্ন উঠেছে। অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে পাকিস্তান কি পরমাণু বোমা ব্যবহারের হুমকি দিয়েছিল?
সংবাদসংস্থা পিটিআই দাবি করেছে, ওই বৈঠকে মিশ্রি জানিয়েছেন, এমন কোনো হুমকি ছিল না। দুই দেশই কনভেনশনাল অস্ত্র ব্যবহার করেছে। তবে ভারতীয় সেনা জানিয়েছে, পাকিস্তান শাহিন ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল। যা প্রতিহত করা হয়েছে।
সূত্র : ডয়চে ভেলে



