পাকিস্তানে ভারী বৃষ্টিতে ৯ জনের মৃত্যু, আহত ৪৭

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নয়জনের মৃত্যু হয়েছে এবং ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তানে ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
পাকিস্তানে ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি |সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নয়জনের মৃত্যু হয়েছে এবং ৪৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)।

পিডিএমএ- এর প্রাথমিক প্রতিবেদন অনুসারে, বান্নুতে ভারী বৃষ্টির কারণে বেশ কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়ায় নয়জনের মৃত্যু হয়েছে। এতে ৪০ জন আহত হয়েছেন। বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত এলাকায় অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল।

কোটকা গোলাম কাদিরে একটি বারান্দা ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং আরো ৩৫ জন আহত হয়েছেন। পিডিএমএ ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে এবং তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা প্রদান করছে।

এদিকে, ওয়ালখাই মামাখেল এলাকায় ছাদ ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। এছাড়া শামদি কালা মান্ডি এলাকায় প্রবল বর্ষণে ছাদ ধসে এক নারীর মৃত্যু হয়েছে।

পিডিএমএ জানিয়েছে, প্রদেশে মঙ্গলবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

কর্তৃপক্ষ আরো হতাহতের ঘটনা এড়াতে বাসিন্দাদের সতর্ক থাকতে, দুর্বল কাঠামো এড়িয়ে চলতে এবং নিরাপত্তা নির্দেশনাবলী মেনে চলার আহ্বান জানিয়েছে।

সূত্র: সামা টিভি