নেপাল-চীনে বন্যায় মৃত্যু বেড়ে ১৩৯৮, নিখোঁজ ৫৫০০

নেপাল ও চীনের সীমান্তে বিধ্বংসী আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে এবং পাঁচ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
নেপালের বন্যাকবলিত একটি এলাকা
নেপালের বন্যাকবলিত একটি এলাকা |সংগৃহীত

নেপাল ও চীনের সীমান্তে বিধ্বংসী আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে এবং পাঁচ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

নেপাল ও চীনের সরকারি পরিসংখ্যান অনুসারে, নিখোঁজদের মধ্যে ৮৫০ জন বিদেশী নাগরিক।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত এক হাজার ৩৫৫টি লাশ উদ্ধার করা হয়েছে এবং ৫৮৯ বিদেশীসহ প্রায় পাঁচ হাজার জন এখনো নিখোঁজ রয়েছেন।

বন্যাকবলিত এলাকাগুলো থেকে ১৩ হাজার জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

এদিকে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, তিব্বত অঞ্চলে কমপক্ষে ৪৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং ২৬১ বিদেশীসহ আরো ৫১৯ জন এখনো নিখোঁজ রয়েছেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি