১৬ আন্তর্জাতিক রুটে বিমান চলাচল কমাবে এয়ার ইন্ডিয়া

বিমান সংস্থাটি এ বিবৃতিতে জানিয়েছে, ২১ জুন ২০২৫ থেকে অন্তত ১৫ জুলাই ২০২৫ পর্যন্ত এই পরিবর্তন কার্যকর থাকবে। তাদের লক্ষ্য সময়সূচী স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং যাত্রীদের শেষ মুহূর্তের অসুবিধা কমানো।

নয়া দিগন্ত অনলাইন
এয়ার ইন্ডিয়ার বিমান
এয়ার ইন্ডিয়ার বিমান |সংগৃহীত

টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়া বৃহস্পতিবার (১৯ জুন) ঘোষণা করেছে, ২১ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত তারা ১৬টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমাবে। পাশাপাশি তিনটি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট সম্পূর্ণ স্থগিত থাকবে।

গত ১২ জুন আহমেদাবাদে এক ভয়াবহ প্লেন দুর্ঘটনার পর এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনই নিহত হন। এটি ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা।

বিমান সংস্থাটি এ বিবৃতিতে জানিয়েছে, ২১ জুন ২০২৫ থেকে অন্তত ১৫ জুলাই ২০২৫ পর্যন্ত এই পরিবর্তন কার্যকর থাকবে। তাদের লক্ষ্য সময়সূচী স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং যাত্রীদের শেষ মুহূর্তের অসুবিধা কমানো।

ফ্লাইট স্থগিত থাকবে দিল্লি-নাইরোবি, আমৃতসর-লন্ডন (গ্যাটউইক) ও গোয়া (মোপা)-লন্ডন (গ্যাটউইক)। বিমান সংস্থাটির মতে, দিল্লি-নাইরোবি রুটে সপ্তাহে চারটি ফ্লাইট রয়েছে, অমৃতসর-লন্ডন (গ্যাটউইক) এবং গোয়া (মোপা)-লন্ডন (গ্যাটউইক) রুটে সপ্তাহে তিনটি করে ফ্লাইট রয়েছে।

এছাড়াও ফ্লাইট কমানো হবে উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং ফার ইস্টের বিভিন্ন রুটে। উত্তর আমেরিকার যেসব রুটে ফ্রিকোয়েন্সি কমবে, সেগুলো হলো দিল্লি-টরন্টো, দিল্লি-ভ্যাঙ্কুভার, দিল্লি-সান ফ্রান্সিসকো, দিল্লি-শিকাগো এবং দিল্লি-ওয়াশিংটন।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা যাত্রীদের সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করতে চেষ্টা করছে এবং নতুন সময়সূচি অনুযায়ী দ্রুত বিকল্প ফ্লাইট এবং রিফান্ডের ব্যবস্থা করা হবে।

সূত্র : এনডিটিভি