ভারতে পাথরখণ্ড ধসে ৭ শ্রমিক নিহত

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে পাথরখাদানে কাজ করার সময় একটি বিশাল পাথরখণ্ড ধসে সাত শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) বেঙ্গালুরুর মাদাপাটনা গ্রামে এ ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন
বেঙ্গালুরুর মাদাপাটনা গ্রামে অবস্থিত পাথরখাদান
বেঙ্গালুরুর মাদাপাটনা গ্রামে অবস্থিত পাথরখাদান |সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে পাথরখাদানে কাজ করার সময় একটি বিশাল পাথরখণ্ড ধসে সাত শ্রমিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বেঙ্গালুরুর মাদাপাটনা গ্রামে এ ঘটনা ঘটে।

কাভেরি কোম্পানির মালিকানাধীন পাথরখাদানটিতে খননকাজ চলাকালে একটি বড় পাথরখণ্ড ধসে পড়ে নিচে কর্মরত শ্রমিকদের ওপর আছড়ে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া বেশ কয়েকজনকে পরে উদ্ধার করা হয়েছে।

এক শ্রমিক সংবাদ সংস্থা পিটিআইকে জানান, সেখানে প্রায় ১৮ জন শ্রমিক ছিলেন এবং প্রায় ৪০ ফুট উপর থেকে পাথরটি তাদের ওপর পড়ে।

পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা এই অভিযান তদারকি করছেন। ধসের সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে।

পাথরখাদানটির শ্রমিকরা মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের বাসিন্দা।

সূত্র: এনডিটিভি