পাকিস্তানে বাড়ির ছাদ ধসে নিহত ৮

পাকিস্তানের লাহোরে একটি বাড়ির ছাদ ধসে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) গভীর রাতে লাহোরের হরবান্সপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন
ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা
ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা |সংগৃহীত

পাকিস্তানের লাহোরে একটি বাড়ির ছাদ ধসে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) গভীর রাতে লাহোরের হরবান্সপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

লাহোরের ডেপুটি কমিশনার (ডিসি) অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মুহাম্মদ আলি ইজাজ এই মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকালে তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, তিনি ঘটনাস্থলে চলমান উদ্ধার অভিযান তদারকি করছেন। জেলা প্রশাসনের কর্মকর্তাদের সহায়তায় রেসকিউ ১১২২-এর দল ধ্বংসস্তূপ সরাচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে পড়া মানুষদের উদ্ধারের চেষ্টা চলছে।

বিবৃতিতে আরো বলা হয়, উদ্ধার অভিযান দ্রুত করার জন্য ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। ছাদ ধসের কারণ নির্ণয়ের জন্য ডিসি একটি তদন্তের নির্দেশও দিয়েছেন।

লাহোরের কাহনা এলাকায় একটি কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যুর এক মাস পর এই ঘটনা ঘটল।

সূত্র: ডন