নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে বন্যায় শুক্রবার (২৮ আগস্ট) নিহতের সংখ্যা বেড়ে ৪৭২ জনে দাঁড়িয়েছে এবং এখনো এক হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
নেপালের পর্যটন বিভাগ বৃহস্পতিবার জানায়, ৩৪টি দেশের ৬৬৮ জন পর্যটকের সাথে বুধবার সকাল থেকে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, যাদের বেশিভাগই ট্রেকিং অভিযানে ছিলেন।
নিখোঁজদের মধ্যে ২৮৮ জন ভারতের, ৯০ জন যুক্তরাষ্ট্রের, ৩৪ জন অস্ট্রেলিয়ার, ৩৩ জন যুক্তরাজ্যের এবং ২৫ জন কানাডার।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে নিখোঁজদের মধ্যে ১০০ জন চীনা নাগরিক রয়েছেন।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির তথ্যমতে, তিব্বতের গিয়িরং কাউন্টিতে ২৬০ বিদেশী নাগরিকসহ ৫৫৮ জন নিখোঁজ হয়েছেন।
সূত্র : আল জাজিরা, বিবিসি, আনাদোলু অ্যাজেন্সি



