পশ্চিমবঙ্গের আরো এক তৃণমূল মেয়রের পদত্যাগ

এর আগে, গতকালই কলকাতা মেয়রের পদ থেকে ইস্তফা দেয়ার কথা জানিয়েছেন ফিরহাদ হাকিম।

নয়া দিগন্ত অনলাইন
কৃষ্ণা চক্রবর্তী
কৃষ্ণা চক্রবর্তী |সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা লাগোয়া বিধাননগরের মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন তৃণমূলের কৃষ্ণা চক্রবর্তী। ব্যক্তিগত কারণে ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে কাউন্সিলরের দায়িত্বে যে থাকছেন সেকথা জানিয়েছেন তিনি।

এর আগে, গতকালই কলকাতা মেয়রের পদ থেকে ইস্তফা দেয়ার কথা জানিয়েছেন ফিরহাদ হাকিম।

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পরে নানা পৌরসভা, পৌর নিগম, স্থানীয় সরকারের বিভিন্ন পদ থেকে ইস্তফা দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য, পঞ্চায়েত প্রধানরা।

কলকাতা পৌর নিগমের কয়েকজন কাউন্সিলর দুর্নীতি ও তোলাবাজির (চাঁদাবাজি) অভিযোগে গ্রেফতারও হয়েছেন।

ভোটের ফল প্রকাশের পর থেকেই একাধিক তৃণমূলের নেতাদের ইস্তফা দিতে দেখা গেছে।

সম্প্রতি চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী পদত্যাগ করেছেন।

সূত্র : বিবিসি