গভর্নরের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) স্থানীয় সময় সকাল ১১টার দিকে শপথগ্রহণের কার্যক্রম শুরু হয়।
শপথগ্রহণ অনুষ্ঠানের জন্য ব্রিগেড এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ রাজ্যের মন্ত্রিসভার বাকি সদস্যরাও শপথ নেবেন।
এই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিকে, আজ কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালনের কর্মসূচি দিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
এ কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বস্থানীয়দের ডাকা হয়েছে। উপস্থিত থাকার কথা আছে দলটির সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীরও। বিধানসভা নির্বাচনে হারের পরে এটাই তৃণমূলনেত্রী মমতা ব্যানার্জীর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।
সূত্র: দ্য ওয়াল, আনন্দবাজার



