রবি লামিছানেকে নেপালের কারাগার থেকে মুক্ত করলো বিক্ষোভকারীরা

লামিছানেকে বিক্ষোভকারীরা টেনে বের করে আনার সময় কিছু আরএসভিপি কর্মী ফেসবুকে একটি লাইভ ভিডিও সম্প্রচার করেন।

নয়া দিগন্ত অনলাইন
রবি লামিছানেকে  কারাগার থেকে মুক্ত করার পরের দৃশ্য
রবি লামিছানেকে কারাগার থেকে মুক্ত করার পরের দৃশ্য |সংগৃহীত

নেপালের ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির সভাপতি রবি লামিছানেকে কারাগার থেকে মুক্ত করেছে বিক্ষোভকারীরা।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) নেতা এবং লামিছানের সহযোগী দীপক বোহারা জানিয়েছেন, রবি লামিছানে এখন নিরাপদে আছেন।

লামিছানেকে বিক্ষোভকারীরা টেনে বের করে আনার সময় কিছু আরএসভিপি কর্মী ফেসবুকে একটি লাইভ ভিডিও সম্প্রচার করেন।

একটি ভিডিওতে দেখা গেছে, লামিছানেকে ঘিরে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে রয়ছেন। যেখানে তাকে অভ্যর্থনা জানাতে দেখা যাচ্ছে।

সূত্র : বিবিসি