ভারতে পরপর ২ বার কামড়ালেই কুকুরের যাবজ্জীবন কারাদণ্ড

কোনো কুকুর যদি বিনা উস্কানিতে পরপর দু’বার পথচারীকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণিকেন্দ্রে রাখা হবে।

নয়া দিগন্ত অনলাইন
কুকুর
কুকুর |সংগৃহীত

উত্তরপ্রদেশ সরকার বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে নতুন আইন করেছে। আইন অনুযায়ী, কোনো কুকুর যদি বিনা উস্কানিতে পরপর দু’বার পথচারীকে কামড়ায়, তবে তাকে আজীবন প্রাণিকেন্দ্রে রাখা হবে।

প্রথমবার কামড়ালে কুকুরকে স্টেরিলাইজেশন শেষে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে এবং মাইক্রোচিপের মাধ্যমে রেকর্ড করা হবে। তবে দ্বিতীয়বার কামড়ালে সরাসরি যাবজ্জীবন আটক করা হবে।

কুকুর সত্যিই অকারণে কামড়াচ্ছে কিনা তা তিন সদস্যের কমিটি যাচাই করবে। দণ্ডপ্রাপ্ত কুকুরকে দত্তক নিলে মুক্তির সুযোগ রয়েছে। তবে শর্ত হলো- তাকে রাস্তায় ছাড়া যাবে না এবং পরিত্যাগ করা যাবে না।

সূত্র: এনডিটিভি