মুম্বাইয়ে বোমা হামলার হুমকি দিয়ে জ্যোতিষী আটক

পুলিশ ব্যবহৃত মোবাইল ও সিম কার্ড উদ্ধার করেছে। সিম সরবরাহে সহায়তার অভিযোগে আরেকজনকেও আটক করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ভারতীয় পতাকা
ভারতীয় পতাকা |সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে বোমা হামলার হুমকি দেয়ার অভিযোগে আশ্বীনি নামের এক জ্যোতিষীকে আটক করেছে পুলিশ। ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় ভয়াবহ সিরিজ বিস্ফোরণে ১ কোটি মানুষ হত্যার হুমকি দেয়া হয়। এতে মুম্বাইজুড়ে আতঙ্ক সৃষ্টি হলে শহরে কড়া নিরাপত্তা জারি করা হয়।

পুলিশ জানায়, বিহারজন্ম আশ্বীনি নইডা থেকে এই ভুয়া বার্তা পাঠান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, প্রতিশোধ নিতে আরেকজনকে ফাঁসানোর উদ্দেশ্যে এ কাজ করেন তিনি। হুমকিতে ৩৪টি গাড়িতে মানব বোমা, ৪০০ কেজি আরডিএক্স এবং পাকিস্তান থেকে আসা ১৪ সন্ত্রাসীর কথা উল্লেখ ছিল।

পুলিশ ব্যবহৃত মোবাইল ও সিম কার্ড উদ্ধার করেছে। সিম সরবরাহে সহায়তার অভিযোগে আরেকজনকেও আটক করা হয়েছে।

সূত্র : স্টেটসম্যান