ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ব্যবধানে এগিয়ে আছেন। ইভিএমে পঞ্চম দফার গণনা শেষে তিনি পেয়েছেন ২৫ হাজার ৯৪২ ভোট।
এই আসনে তার প্রতিদ্বন্দ্বী বিধানসভার বিরোধীদলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারী। তিনি পেয়েছেন নয় হাজার ২৩৬ ভোট। ব্যবধান ১৬ হাজার ৭০৬ ভোট।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোটগ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। আজ সোমবার (৪ মে) ২৯৩ আসনে ভোট গণনা চলছে।
স্থানীয় সময় সোমবার সকাল ৮টায় কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হয়।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



