পাকিস্তানে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে হতাহত ৯৫

পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে এক নারী নিহত এবং শিশুসহ আরো ৯৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ নারী, ১৭ শিশু রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেয়া হয়
আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেয়া হয় |সংগৃহীত

পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনকালে গুলিতে এক নারী নিহত এবং শিশুসহ আরো ৯৪ জন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) এধি ফাউন্ডেশনের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহতদের মধ্যে ১০ নারী, ১৭ শিশু এবং ৫৯ পুরুষ রয়েছেন। পরে আহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিক্যাল সেন্টার, সিভিল হাসপাতাল এবং আব্বাসি শহীদ হাসপাতালে নেয়া হয়েছে।

আব্বাসি শহীদ হাসপাতালে ২৪ জন, জিন্নাহ হাসপাতালে ৩৫ জন এবং সিভিল হাসপাতালে ২৬ জনকে চিকিৎসা দেয়া হয়েছে বলে হাসপাতাল প্রশাসন জানিয়েছে।

করাচির লিয়ারি, সদর, কোরাঙ্গি, মালির, আজিজাবাদ, নর্থ নাজিমাবাদ, নাজিমাবাদ, গুলবাহার, গুলশান-ই-ইকবাল, ওরাঙ্গি টাউন, জামশেদ কোয়ার্টার্স ও ডিফেন্সসহ শহরের বিভিন্ন এলাকা থেকে গোলাগুলির খবর পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, ফাঁকা গুলিবর্ষণে জড়িত থাকার অভিযোগে করাচির পূর্ব, পশ্চিম ও মধ্য জেলা থেকে ৩০ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে স্বাধীনতা দিবসের উদযাপনে আনন্দ-গুলি ছোড়ার কারণে করাচিতে বারবার হতাহতের ঘটনা ঘটেছে। ২০২৫ সালে একই ধরনের ঘটনায় তিনজন নিহত এবং কমপক্ষে ৭৫ জন আহত হয়েছিলেন। ২০২৪ সালে স্বাধীনতা দিবস উদযাপনের সময় বাতাসে গুলি ছোড়ার ঘটনায় প্রায় ৯৫ জন আহত হয়েছিলেন।

সূত্র: জিও টিভি