পাকিস্তানের বেলুচিস্তানে বিদ্রোহী গোষ্ঠীর সাথে তুমুল সঙ্ঘর্ষে দুই সেনা ও তিন বিদ্রোহী সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার এক্সপ্রেস নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরে সূত্রে জানানো হয়, বেলুচিস্তানের মাস্তুং জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে ফিতনাতুল হিন্দুস্তান নামের একটি সংগঠনের সঙ্ঘর্ষ হয়। সংগঠনটিকে ভারতের সমর্থনে ওই অঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী সেখানে অভিযান পরিচালনা করে।
সূত্রটি তথ্য মতে, অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা সংগঠনটির আস্তানায় সফলভাবে হামলা চালায়। এতে তিন বিদ্রোহী সদস্য নিহত হয়। তবে পাল্টা গুলি বিনিময়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মেজর যায়েদ সেলিম নিহত হন। তিনি সামনে থেকে দলের নেতৃত্ব দিচ্ছিলেন। তার পাশাপাশি নজম হোসাইন নামেরও এক সদস্য নিহত হয়েছেন।
সূত্রটির ভাষ্যমতে, ওই এলাকায় অভিযান এখনো চলমান। নিরাপত্তা বাহিনী সেখান থেকে ভারতসমর্থিত গুষ্ঠিটিকে পূর্ণরূপে মূলোৎপাটনে বদ্ধপরিকর।
নিরাপত্তা বাহিনীর এক মুখপাত্র বলেন, আমাদের সহকর্মীদের এই মহান আত্মত্যাগ আমাদেরকে আরো দৃঢ়পদ থাকতে উদ্বুদ্ধ করবে।
এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতি দিয়েছেন। সেখানে এই অভিযানের সফলতার প্রশংসা করেন। একইসাথে তিনি নিহত দুই সেনার প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি বলেন, সেনারা নিজেদের জীবনের পরোয়া না করে বিদ্রোহীদেরকে সীসাঢালা প্রাচীরের মতো প্রতিরোধ করেছে। আমাদের এই প্রতিরোধ অব্যাহত থাকবে। আমরা ইনশাআল্লাহ বিদ্রোহী গোষ্ঠীদেরকে পূর্ণ মূলোৎপাটন করে ছাড়বে।
সূত্র : এক্সপ্রেস নিউজ



