যুদ্ধবিরতি নাকি যুদ্ধ : কোন পথে হাঁটবে নেতানিয়াহুর ইসরাইল

যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইসরাইলের প্রতি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি প্রেসিডেন্ট
ইসরাইলি প্রেসিডেন্ট |সংগৃহীত

মার্কিন সাংবাদিক ও লেখক জেরেমি স্কাহিল বলেছেন, ইসরাইল যদি মনে করে হামাস আত্মসমর্পণ করবে, তবে তারা অজ্ঞতার ভান করছে।

তিনি বলেন, গাজার বিরুদ্ধে যুদ্ধ থামানোর সর্বশেষ প্রস্তাব ইসরাইল প্রত্যাখ্যান করলে এটি স্পষ্ট বার্তা হবে যে ইসরাইল আসলে কোনো চুক্তিই চায় না।

ড্রপ সাইট নিউজের সহ-প্রতিষ্ঠাতা স্কাহিল এক সাক্ষাৎকারে উপস্থাপক স্টিভ ক্লেমন্সকে জানান, হামাস ইতোমধ্যেই বড় ধরনের ছাড় দিয়েছে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়ার সংখ্যা, মিসরের সীমান্ত থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ও তথাকথিত জিএইচএফ-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়।

তবে তিনি আরো উল্লেখ করেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইসরাইলের হাতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন বা কার্টে ব্লাঞ্চ। তাই এখন মূল প্রশ্ন হলো, ইসরাইল কি একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষরে রাজি হবে, নাকি যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেবে?

আসলে ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হবে নাকি যুদ্ধ চালিয়ে যাওয়ার পথ বেছে নেবে, এই প্রশ্নটি এখনো অমীমাংসিতই রয়ে গেছে।

সূত্র: আল জাজিরা