বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না নয়াদিল্লি : ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী

বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না নয়াদিল্লি। নিজেদের চিরন্তন রীতি মেনে ভারত সব প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়।

নয়া দিগন্ত অনলাইন
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং
ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং |সংগৃহীত

‘বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না নয়াদিল্লি।’ ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করতে চায় না নয়াদিল্লি। নিজেদের চিরন্তন রীতি মেনে ভারত সব প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়। কিন্তু ভারত যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভয় পায় না।

তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশের সাথে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চাই না। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনুস যা বলছেন, তা নিয়ে সতর্ক থাকা উচিত।’

সূত্র : হিন্দুস্তান টাইমস