মাঝরাতে আবারো ভিডিও বার্তা, তরুণদের ধন্যবাদ জানালেন মোদি

শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে ৪০ সেকেন্ডের এক ভিডিও বার্তায় মোদি বলেন, ‘ধন্যবাদ ফ্রেন্ডস। যে ভিডিও পোস্ট করেছিলাম তাতে আপনারা যেভাবে সাড়া ও পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ।’

নয়া দিগন্ত অনলাইন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে আবারো ভিডিও বার্তা দিয়েছেন। আগের ভিডিও বার্তায় ব্যাপক সাড়া পেয়ে তরুণদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে ৪০ সেকেন্ডের এক ভিডিও বার্তায় মোদি বলেন, ‘ধন্যবাদ ফ্রেন্ডস। যে ভিডিও পোস্ট করেছিলাম তাতে আপনারা যেভাবে সাড়া ও পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ।’

ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘গতকাল যারা আমার ভিডিও দেখেছেন ও মূল্যবান পরামর্শ পাঠিয়েছেন, সেসব তরুণ-তরুণীকে ধন্যবাদ।’

এর আগে শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, যুব সম্প্রদায় মূলত জেন জি। তাদের সাথে যোগাযোগ বাড়ানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সক্রিয় হয়ে রিল বানিয়ে পোস্ট করতে হবে।

নিজের দেয়া সেই পরামর্শ মেনে সবার আগে মোদি নিজেই জনসংযোগ শুরু করেন।

গত বৃহস্পতিবারের ভিডিও বার্তায় মোদি বলেছিলেন, নিট প্রশ্নফাঁস প্রতিরোধে খসড়া বিল তৈরি করা হয়েছে। এই বিষয়ে শুক্রবার মন্ত্রিসভায় আলোচনা হবে। সোমবার সংসদে সেই বিল পাস করানো হবে।

প্রধানমন্ত্রীর এই বার্তার পরেই অনশন প্রত্যাহার করেন সমাজসৈনিক সোনাম ওয়াংচুক। অনশন প্রত্যাহার করলেও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদ চলবেই।

এই পরিস্থিতিতে জেন জির মন পেতে ‘ফ্রেন্ডস’ সম্বোধন করে ফের ভিডিও পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী।

সূত্র: আনন্দবাজার