প্রয়োজনে ‘পরিস্থিতির নিয়ন্ত্রণ নেবে’ নেপালের সেনাবাহিনী

বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, এরকম পরিস্থিতি চলতে থাকলে ‘সেনাবাহিনীসহ সমস্ত নিরাপত্তা প্রতিষ্ঠান পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

নয়া দিগন্ত অনলাইন
নেপালের সিংহ দরবার প্রাসাদ থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে
নেপালের সিংহ দরবার প্রাসাদ থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে |সংগৃহীত

নেপালে বিক্ষোভকারীরা পরিস্থিতির সুযোগ নিয়ে ক্ষয়ক্ষতি, লুটপাট ও সরকারি-বেসরকারি ভবনে আগুন দিচ্ছে উল্লেখ করে একটি বিবৃতিতে দেশটির সেনাবাহিনী বলেছে, এরকম পরিস্থিতি চলতে থাকলে ‘সেনাবাহিনীসহ সমস্ত নিরাপত্তা প্রতিষ্ঠান পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সেনাবাহিনী বলেছে, ‘আমরা সকল নাগরিককে এই প্রচেষ্টায় সেনাবাহিনীকে সমর্থন করার জন্য আবেদন করছি। পরিস্থিতি মূল্যায়ন করার পরে’ আরো আপডেট জানানো হবে।

এদিকে, দেশের বর্তমান রাজনৈতিক সঙ্কটের সমাধান খুঁজে বের করার জন্য বিক্ষোভকারীদের সংলাপে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির সেনাপ্রধান।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় সেনাবাহিনী প্রধান জেনারেল অশোক রাজ সিগডেল বলেছেন, জাতীয় ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র : বিবিসি