নতুন করে পাল্টাপাল্টি হামলা পাকিস্তান-আফগানিস্তানের

আব্দুল হক ফিদার আগে খোস্তের গভর্নরের মুখপাত্র মুস্তাগফার গুরবাজও গণমাধ্যমে পাঠানো এক বার্তায় হামলা শুরুর খবর জানিয়েছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
দিনভর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দুই দেশই
দিনভর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে দুই দেশই |সংগৃহীত

পাকিস্তান থেকে আবারো হামলা শুরুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন আফগানিস্তানের খোস্ত এলাকার তালেবান সরকারি কর্মকর্তারা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তালেবান সরকারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের মানসুরি কর্পসের মুখপাত্র আব্দুল হক ফিদা বিবিসিকে বলেছেন, ‘ইফতারের বিরতির পর খোস্ত ও ট্যাঙ্ক এলাকায় আবারো অভিযান শুরু হয়েছে ও লড়াই চলছে।’

আব্দুল হক ফিদার আগে খোস্তের গভর্নরের মুখপাত্র মুস্তাগফার গুরবাজও গণমাধ্যমে পাঠানো এক বার্তায় হামলা শুরুর খবর জানিয়েছিলেন।

তিনি লিখেছেন, ‘আবারো খোস্ত প্রদেশের জাজাই ময়দান এবং আলিশার ও তেরেজ জেলার সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক পোস্টগুলোতে আফগান বাহিনীর পাল্টা আক্রমণ শুরু হয়েছে।’

এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান।

সূত্র : বিবিসি