ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থের যোগান দিচ্ছে ভারত, দাবি ট্রাম্পের সহকারীর

প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন, তা খুবই স্পষ্ট। তিনি বলেছেন, এই যুদ্ধ চলাকালে রাশিয়া থেকে ভারতের জ্বালানি ক্রয় কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

নয়া দিগন্ত অনলাইন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |আল জাজিরা

ট্রাম্প প্রশাসনের সিনিয়ার কর্মকর্তা স্টিফেন মিলার অভিযোগ করেছেন, ‘ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া থেকে তেল আমদানি করে ভারত মূলত মস্কোর অর্থেরই যোগান দিচ্ছে।’ এরই পরিপ্রেক্ষিতে তারা নয়াদিল্লিকে রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করার জন্য চাপ দিচ্ছে।

মিলার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন, তা খুবই স্পষ্ট। তিনি বলেছেন, এই যুদ্ধ চলাকালে রাশিয়া থেকে ভারতের জ্বালানি ক্রয় কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

মিলার হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ। তিনি ট্রাম্পের প্রভাবশালী সহকারীদের মধ্যেও অন্যতম। সম্প্রতি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মিলার এই কথাগুলো বলেন।

উল্লেখ্য, চীনের পর ভারত রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র। তারা নিজেদের প্রয়োজনের ৩০ শতাংশেরও বেশি জ্বালানি মস্কো থেকে সংগ্রহ করে থাকে। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে ক্রেমলিন জ্বালানি বিক্রয়ের মাধ্যমে নয়াদিল্লি থেকে রাজস্ব গ্রহণ করে থাকে।

সূত্র : আল জাজিরা