নেপালে বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিচ্ছে সেনাবাহিনী

সংসদ ভবনের সুরক্ষার জন্য সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। সামরিক ব্যারাকে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তা প্রদান করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

নেপালে তীব্র বিক্ষোভের মুখে দেশটির রাজধানী ও আশপাশে অস্থিরতা বেড়ে যাওয়ায় সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ভৈসেপাটি এলাকায় মন্ত্রীদের নিজ নিজ বাসভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে। মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।

বিক্ষোভকারীরা ভৈসেপাটি মন্ত্রীদের বাসভবনেও আগুন ধরিয়ে দেয়।

ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ ভবনের সুরক্ষার জন্য সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। সামরিক ব্যারাকে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিরাপত্তা প্রদান করা হচ্ছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি চলমান পরিস্থিতি নিয়ে মন্ত্রীদের সাথে আলোচনা করছেন বলে জানা গেছে।

এদিকে বিক্ষোভে ১৯ জন নিহত হওয়ার পর পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, সাংবিধানিক পথে সংকটের সমাধানের পথ তৈরির জন্য তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র : কাঠমান্ডু পোস্ট