ভারতের কেরালা রাজ্যে ভূমিধসে বৃহস্পতিবার (৯ জুলাই) নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছেন।
কেরালার মন্ত্রী এ পি অনিল কুমার বলেছেন, ঘটনাস্থল থেকে আরো তিনটি লাশ উদ্ধার করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, এখনো দু’জন নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
গত মঙ্গলবার কেরালার ওয়ানাদ এবং কোঝিকোড় জেলাকে সংযুক্ত করার উদ্দেশ্যে নির্মাণাধীন আনাক্কোম্পয়িল-মেপ্পাদি টানেল প্রকল্পের স্থানে এই ভূমিধস ঘটে।
সূত্র: ইন্ডিয়া টুডে, আনাদোলু অ্যাজেন্সি



