নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজাস্টার স্টাডিজের পরিচালক বসন্ত রাজ অধিকারী বলেছেন, আজ অথবা আগামীকাল বন্যা ও ভূমিধসের ‘দ্বিতীয় ও তৃতীয় ঢেউ’ আঘাত হানার ঝুঁকি রয়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন চীনের এমন সহকর্মীদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রেখেছেন জানিয়ে তিনি বলেন, ‘ভারী বৃষ্টিপাত নেই, কিন্তু ভূমিধস ঘটতে পারে।’
বসন্ত রাজ অধিকারী আরো বলেন, তারা হিমালয় অঞ্চলের প্রাকৃতিক ঝুঁকিগুলো পর্যবেক্ষণ করে আসছেন।
তিনি ব্যাখ্যা করেন, ‘এখানে জলবায়ু পরিবর্তন সত্যিই ঘটছে। আমরা পর্যবেক্ষণ করছিলাম, কিন্তু নির্দিষ্ট কোন দিনে এমনটি ঘটবে, তা আমরা জানতাম না।’
সূত্র : বিবিসি



