নয়াদিল্লি প্রতি ক্ষোভ নেপালি জেনজির

ভারতীয় মিডিয়ার সমর্থন দরকার নেই

একপর্যায়ে মুখে নেকাব পরা এক বিক্ষোভকারীকে বলা হলো, আমরা আপনাদের সমর্থনে রয়েছি। এই পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া কী? তখন ওই বিক্ষোভকারী বললেন, তোমাদের সমর্থনের আমাদের দরকার নেই। ভারতীয় গণমাধ্যমের সমর্থনও আমাদের দরকার নেই।

নয়া দিগন্ত অনলাইন
নেপালে বিক্ষোভকারীদের প্রতিক্রিয়া
নেপালে বিক্ষোভকারীদের প্রতিক্রিয়া |সংগৃহীত

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যাপক বিক্ষোভের পরে পদত্যাগ করে পাশের দেশে আশ্রয় নিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। এরপর দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জোরদার কর্মসূচি পালন করছে সেনাবাহিনী। এহেন পরিস্থিতির লাইভ প্রচার করছিল ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮।

এ সময় ভারতীয় মিডিয়ার সমর্থন দরকার নেই বলে নয়াদিল্লির প্রতি ক্ষোভ জানিয়েছেন নেপালের বিপ্লবীরা। বৃহস্পতিবার গণমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমন ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাদের।

ভিডিওতে দেখা যায়, নিউজ ১৮-এর প্রতিনিধি লাইভ সম্প্রচারের সময় বিভিন্ন বিক্ষোভকারীর প্রতিক্রিয়া জানতে চাচ্ছিলেন। একপর্যায়ে মুখে নেকাব পরা এক বিক্ষোভকারীকে বলা হলো, আমরা আপনাদের সমর্থনে রয়েছি। এই পরিস্থিতিতে আপনার প্রতিক্রিয়া কী? তখন ওই বিক্ষোভকারী বললেন, তোমাদের সমর্থনের আমাদের দরকার নেই। ভারতীয় গণমাধ্যমের সমর্থনও আমাদের দরকার নেই।

বিক্ষোভকারীর এমন প্রতিক্রিয়ায় অপ্রস্তুত হয়ে পড়েন নিউজ ১৮ এর ওই প্রতিনিধি। এরপর কিছুক্ষণের মধ্যেই নিজেকে সামলে নিয়ে কেটে পড়েন। আর তাকে বলেন, ওকে। সমস্যা নেই।