ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনা ভণ্ডুল করতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এর জবাবে ইসরাইলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার (২৫ জুন) আইএসএনএর বরাতে ইরানের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম হামশাহরি এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।
মূলত ইরান-মার্কিন শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং মধ্যপ্রাচ্য অঞ্চলকে আবারো যুদ্ধের দিকে ঠেলে দিতেই ইসরাইল এই বিপজ্জনক পরিকল্পনা করেছিল।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা মোসাদের এই গুপ্তহত্যার পরিকল্পনার বিষয়ে আগেই পুরোপুরি জানতে পারে। তবে ভয় পেয়ে বা সতর্কতা হিসেবে আসিম মুনিরের সফরসূচি বা বৈঠকের সময়সূচিতে ইসলামাবাদ কোনো পরিবর্তন আনেনি। এর বদলে চরম সাহসিকতার সাথে ইসলামাবাদ ইসরাইলের কাছে একটি স্পষ্ট ও জরুরি বার্তা পাঠায়।
বার্তায় বলা হয়েছে, পাকিস্তানের প্রতিনিধিদলের গায়ে হাত দিলে আমরা ইসরাইলকে মানচিত্র থেকে মুছে দেবো।
পাকিস্তানের এই পাল্টা হুমকি এতটাই স্পষ্ট ও জোরালো ছিল যে এর ভিন্ন কোনো ব্যাখ্যার সুযোগ ইসরাইলের ছিল না। মুসলিম দেশগুলোর এই অনড় ও কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত মোসাদ তাদের পরিকল্পনা বাস্তবায়ন থেকে পিছু হটতে বাধ্য হয়। এর ফলে আঞ্চলিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে ইরানের কূটনৈতিক প্রচেষ্টা একধাপ এগিয়ে গেল।
সূত্র: হামশাহরি



