উত্তর দিনাজপুরে নার্সদের পোশাক বদলের কক্ষে গোপন ক্যামেরা, অভিযুক্ত চিকিৎসক বিশ্বজিৎ গ্রেফতার

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা হয়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নয়া দিগন্ত অনলাইন
ঘটনাটি জানাজানি হতেই হাসপাতালের নার্সরা বিক্ষোভ করেন। খবর পেয়ে তাদের পরিবারের সদস্যরাও হাসপাতালে পৌঁছান এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন
ঘটনাটি জানাজানি হতেই হাসপাতালের নার্সরা বিক্ষোভ করেন। খবর পেয়ে তাদের পরিবারের সদস্যরাও হাসপাতালে পৌঁছান এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন |সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুরের ইটাহার গ্রামীণ হাসপাতালে নার্সদের পোশাক পরিবর্তনের কক্ষে গোপন ক্যামেরা বসানোর অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় হাসপাতালের চিকিৎসক বিশ্বজিৎ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) দেশটির একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

নার্সদের অভিযোগের সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, গত প্রায় তিন সপ্তাহ ধরে তাদের ড্রেস চেঞ্জ রুমে একটি পেন ক্যামেরা গোপনে রাখা হয়েছিল। সম্প্রতি বিষয়টি নজরে আসার পর তারা লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান।

মঙ্গলবার ঘটনাটি জানাজানি হতেই হাসপাতালের নার্সরা বিক্ষোভ করেন। খবর পেয়ে তাদের পরিবারের সদস্যরাও হাসপাতালে পৌঁছান এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা হয়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জেলা স্বাস্থ্য দফতর জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। ডেপুটি মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা অপূর্ব দাস বলেন, নার্সদের ড্রেস চেঞ্জ রুমে একটি ডিভাইস রাখার অভিযোগ পাওয়া গেছে এবং মুখ্য স্বাস্থ্য কর্মকর্তার নির্দেশে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

হাসপাতালের মতো সংবেদনশীল প্রতিষ্ঠানে কর্মরত নার্সদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। পুলিশ সূত্রের খবর, ঘটনার সাথে যুক্ত অন্যান্য ডিভাইস ও সম্ভাব্য প্রমাণও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।