আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৬

ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৫ জুলাই) বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। রাজ্যের ছয়টি জেলাজুড়ে প্রায় ছয় লাখ ৫৫ হাজার মানুষ এখনো ক্ষতিগ্রস্ত।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। শনিবার (২৫ জুলাই) বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। রাজ্যের ছয়টি জেলাজুড়ে প্রায় ছয় লাখ ৫৫ হাজার মানুষ এখনো ক্ষতিগ্রস্ত।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, এক দিনে বন্যায় চারজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শিবসাগরের তিনজন এবং চরাইদেওতের একজন।

রাজ্যে এই বছরের বন্যায় এখন পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার নয়টি জেলাজুড়ে সাত লাখ পাঁচ হাজারেরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হলেও, এক দিন পর পরিস্থিতির উন্নতির লক্ষণ দেখা যায়। চরাইদেও, ডিব্রুগড়, গোলাঘাট, জোরহাট, নগাঁও ও শিবসাগর জেলায় এখনো ছয় লাখ ৫৪ হাজার ৮০০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হলো শিবসাগর, যেখানে প্রায় দুই লাখ ৯০ হাজার মানুষ বন্যার কবলে পড়েছেন। এরপরেই রয়েছে চরাইদেওতে এক লাখ ৯০ হাজার এবং জোরহাটে এক লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ।

সূত্র: এনডিটিভি