নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নেপাল ও চীনের তিব্বত অঞ্চলজুড়ে এক হাজার ৩০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) নেপালের পুলিশ ও পর্যটন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, নেপালে নিখোঁজ ৮২৩ জনের মধ্যে ৫০০ জনেরও বেশি বিদেশী নাগরিক রয়েছেন। নিহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে বলেন, ‘এই সংখ্যা বাড়বে, কারণ আমরা পুনরায় তল্লাশি শুরু করেছি এবং আরো লাশ উদ্ধার হওয়ার আশঙ্কা রয়েছে।’
এ ঘটনায় দুই ডজনেরও বেশি দেশের পর্যটক নিখোঁজ হয়েছেন। এদের মধ্যে ১৭৭ জন ভারতের, ৬৩ জন যুক্তরাষ্ট্রের, ৩৪ জন অস্ট্রেলিয়ার, ৩৩ জন যুক্তরাজ্যের এবং ২৫ জন কানাডার।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভির তথ্যমতে, সীমান্তের ওপারে তিব্বতের গিয়িরং কাউন্টিতে ২৬০ বিদেশী নাগরিকসহ ৫৫৮ জন নিখোঁজ হয়েছেন।
সূত্র : আল জাজিরা



