বেলুচিস্তানে ভারতীয় প্রক্সি উগ্রবাদীগোষ্ঠীর ১৪ সদস্য নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার জেহরি এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতঘনিষ্ঠ উগ্রবাদী সংগঠন ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর অন্তত ১৪ জন সদস্য নিহত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান ভারত পতাকা
পাকিস্তান ভারত পতাকা |সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার জেহরি এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতঘনিষ্ঠ উগ্রবাদী সংগঠন ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর অন্তত ১৪ জন সদস্য নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আরও অন্তত ২০ জন উগ্রবাদী আহত হয়েছে বলে সূত্র জানিয়েছে।

নিরাপত্তা বাহিনীর দাবি, অভিযানে এলাকার স্থিতিশীলতা ফিরেছে এবং সংগঠনের অবশিষ্ট সদস্যদের নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

কয়েকদিন আগেও বেলুচিস্তানের শেরানি জেলায় একই ধরনের এক অভিযানে সাতজন ভারত-সমর্থিত উগ্রবাদীকে হত্যা করা হয়েছিল। পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছিল, তখন টার্গেট ছিল ‘ফিতনা আল-খারেজ’ ও নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যরা।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস)-এর তথ্যমতে, ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে পাকিস্তানে সহিংসতা বেড়েছে ৪৬ শতাংশ। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে ৩২৯টি ঘটনায় ৯০১ জন নিহত হয়েছে, যার অধিকাংশই কেপি ও বেলুচিস্তান প্রদেশে।

সূত্র : জিও নিউজ