দুবাই এয়ার শোতে বিধ্বস্ত

ভারত থেকে ‘তেজাস’ যুদ্ধবিমান কিনছে না আর্মেনিয়া

ভারত থেকে তেজাস কেনার বিষয়ে আলোচনা স্থগিত করেছে পশ্চিম এশিয়ার দেশ আর্মেনিয়া।

নয়া দিগন্ত অনলাইন
ভারত থেকে ‘তেজাস’ যুদ্ধবিমান কিনছে না আর্মেনিয়া
ভারত থেকে ‘তেজাস’ যুদ্ধবিমান কিনছে না আর্মেনিয়া |সংগৃহীত

দুবাইয়ের এয়ার শোতে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজস দুর্ঘটনার শিকার হয়েছে। এই ঘটনার পর ভারত থেকে তেজাস কেনার বিষয়ে আলোচনা স্থগিত করেছে পশ্চিম এশিয়ার দেশ আর্মেনিয়া।

ইসরাইলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার ও বিমান প্রস্তুতকারক হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল)-এর সাথে ১.২ বিলিয়ন ডলারে ১২টি বিমান কেনার বিষয়ে আলোচনা করছিল আর্মেনিয়া। ওই আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল। তবে দুবাই এয়ার-শোতে তেজাস বিধ্বস্ত হওয়ার পরপরই আলোচনাটি স্থগিত করে দিয়েছে আর্মেনিয়া।

অবশ্য আর্মেনিয়া সরকার এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। ভারত সরকারও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: জেরুজালেম পোস্ট