পাকিস্তানকে এক ফোঁটাও পানি দেবে না ভারত, কড়া হুঁশিয়ারি মোদির

ভারতীয়দের রক্ত নিয়ে খেলা করলে পাকিস্তানকে এর চড়া মূল্য দিতে হবে। এটি ভারতের সংকল্প।

নয়া দিগন্ত অনলাইন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি |সংগৃহীত

পাকিস্তানকে এক ফোঁটাও পানি দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরের দেশনোকে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

মোদি বলেন, পাকিস্তান ভারতের নদী থেকে পানি পাবে না। এ সময় সিন্ধু পানি চুক্তির স্থগিতাদেশ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তান যদি উগ্রবাদকে প্রশ্রয় দিতে থাকে এবং তা ভারতে তা রফতানি করতে থাকে, তাহলে পরিশেষে তারা ভিক্ষা করতে বাধ্য হবে।

তিনি আরো বলেন, ভারতীয়দের রক্ত নিয়ে খেলা করলে পাকিস্তানকে এর চড়া মূল্য দিতে হবে। এটি ভারতের সংকল্প। বিশ্বের কেউ আমাদের এই প্রতিশ্রুতি থেকে বিরত রাখতে পারবে না।

উল্লেখ্য, ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণার পর ১২ দিন হতে চলেছে। গত ২২ এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়। সেই হামলার হামলার প্রায় ১৫ দিন পর ভারত সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখার ওপারে থাকা নয়টা লক্ষ্যবস্তুকে নিশানা করে সামরিক অভিযান চালায়। এরপর উভয় পক্ষের নানা পদক্ষেপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে এখনো উভয় পক্ষের মধ্যে উত্তেজনা কমে যায়নি।

সূত্র : হিন্দুস্তান টাইমস