চীনের পশ্চিমাঞ্চলে ৫.৬ মাত্রার ভূমিকম্প

চীনের পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে চিংহাই প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

নয়া দিগন্ত অনলাইন
ভূমিকম্প
ভূমিকম্প |ফাইল ছবি

চীনের পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে চিংহাই প্রদেশে ভূমিকম্পটি আঘাত হানে।

জার্মানির ভূকম্পন পর্যবেক্ষণ নেটওয়ার্ক জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি গ্রিনিচ মান সময় ৩টা ৩৪ মিনিটে আঘাতে হানে। এর কেন্দ্রস্থল ছিল ৯৯ দশমিক ৫৪° পূর্ব এবং ৩৫ দশমিক ৩৬° উত্তর অক্ষাংশে।

চীনা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি