চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি গ্রামে ভূমিধসে কমপক্ষে ২১ জনের মৃত্যু এবং আরো সাতজন আহত হয়েছেন। বুধবার (৮ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
গানসু প্রদেশের তানচাং কাউন্টিতে এ ঘটনা ঘটে।
সিনহুয়া নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, গত দুই দিনে চীনজুড়ে বন্যা, বজ্রঝড় ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার লংনান শহরের রেনজাং গ্রামে ভূমিধসে ৩৩ জন আটকা পড়েন। এ ঘটনায় পাঁচজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
দুর্যোগের পর ঘটনাস্থলে জরুরি, দমকল ও পুলিশসহ একাধিক উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



